সর্বশেষ
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা

ফি’লি’স্তি’নি নি’ষ্পা’প শি’শু গণহ’ত্যা’কা’রী নে’তা’নিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে হুঁশিয়ারী ইসরাইলি সাবেক প্রধানমন্ত্রীর

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে বলে কঠোর মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। শনিবার ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন—এটা খুব বেশি হয়ে গেছে। এখন তাঁর বিদায় সময়ের দাবি।”

সাক্ষাৎকারে বেনেট ইঙ্গিত দেন, গাজায় চলমান যুদ্ধে নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের হত্যাকাণ্ড এবং সমাজে ভয়াবহ বিভক্তির জন্য নেতানিয়াহুই দায়ী। তিনি বলেন, “যেসব ফিলিস্তিনি শিশু ও বেসামরিক মানুষ নিহত হয়েছে, তার রাজনৈতিক দায় নেতানিয়াহুর। এই ব্যর্থতার দায় তাঁকে নিতেই হবে।”

২০২১ সালে বেনেট নেতানিয়াহুবিরোধী দলগুলোকে একত্র করে জোট সরকার গঠন করেছিলেন, যার মাধ্যমে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের ইতি ঘটে। তবে জোট সরকার মাত্র এক বছরেই ভেঙে পড়ে এবং নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় ফেরেন।

“গাজা পরিস্থিতি রাজনৈতিক ব্যর্থতা, সেনাবাহিনী নয়”

বেনেট বলেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নির্ভুল অভিযান পরিচালনা করেছে, কিন্তু রাজনৈতিক পর্যায়ে চরম সিদ্ধান্তহীনতা এবং অপারগতাই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। তাঁর দাবি, “হামাসের হাতে এখনো যেসব জিম্মি আছেন, তাঁদের উদ্ধার করতে হলে দ্রুত সমন্বিত চুক্তি করতে হবে। এই দায়িত্ব আর পিছিয়ে দেওয়া যাবে না।”

বেনেটের ফিরে আসার গুঞ্জন

যদিও তিনি সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কিছু বলেননি, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বেনেট আবারও রাজনীতিতে সক্রিয় হলে নেতানিয়াহুর জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সাম্প্রতিক জনমত জরিপেও দেখা যাচ্ছে, বেনেট চাইলে আবারও একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারেন।

ইরানে হামলার পেছনে তাঁর অবদান

সাক্ষাৎকারে বেনেট দাবি করেন, সম্প্রতি ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় যেসব হামলা চালানো হয়েছে, তার পরিকল্পনা মূলত তাঁর আমলে শুরু হয়েছিল। “আমার সরকার এই অপারেশনের ভিত্তি তৈরি করে দিয়েছিল,” বলেন বেনেট।

আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় যে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, তা এখনও চলছে। এর মধ্যে হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।

এ অবস্থায় বেনেটের এই প্রকাশ্য ও কড়া সমালোচনা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে আরও সংকটে ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত