সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বসে রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই” পাকিস্তানকে মোদির হুংকার” জবাবে পাকিস্তানিরা বলল নির্লজ্জ মোদি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের একবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শাসনক্ষমতার ১১ বছর পূর্তিতে সোমবার (২৬ মে) গুজরাটের ভূজে আয়োজিত এক জনসভায় পাকিস্তানের জনগণকে সরাসরি উদ্দেশ করে মোদি বলেন, “রুটি খাও, শান্তিতে থাকো, না হলে আমার বুলেট তো আছেই।”

এই বক্তব্যে তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদ থেকে সরে আসার আহ্বান জানান এবং হুঁশিয়ার করেন, অন্যথায় ভারতের পক্ষ থেকে কঠিন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মোদি দাবি করেন, ভারতের সেনাবাহিনীর প্রতিশোধ এতটাই কঠোর ছিল যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলো এখন ‘আইসিইউ’তে’। তিনি আরও বলেন, অতীতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান যেসব পদক্ষেপ নিয়েছে, তার জন্য এখন তাদের চড়া মূল্য দিতে হচ্ছে।

গুজরাটের দাহোদে আরও একটি জনসভায় মোদি উল্লেখ করেন, ‘অপারেশন সিন্দুর’ কেবল একটি সামরিক অভিযান নয়, বরং ভারতের সাংস্কৃতিক আবেগ ও মূল্যবোধের বহিঃপ্রকাশ। সেখানে তিনি স্মরণ করেন ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ভূজের রানওয়ে মেরামতের কাজে অংশগ্রহণকারী সাহসী নারীদের, যারা এবার মোদির সঙ্গে সাক্ষাত করে তাঁকে আশীর্বাদ দেন এবং উপহার হিসেবে একটি সিঁদুর গাছ প্রদান করেন।

পাকিস্তানের জনগণের উদ্দেশে মোদি বলেন,
“আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—তোমরা কী অর্জন করেছ? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, আর তোমাদের অবস্থা কোথায়? যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছে, তারাই তোমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে।”

নরেন্দ্র মোদীর এমন বক্তব্যের জবাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি সমর্থকরা বলেন, পাকিস্তানের সাথে যুদ্ধে নির্লজ্জভাবে হেরেও আজেবাজে বকছে নরেন্দ্র মোদি!

উল্লেখ্য, মোদির এ ধরনের বক্তব্য পাকিস্তান-ভারত সম্পর্কে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন। তবে মোদির ঘনিষ্ঠমহল বলছে, এটি ভারতের সুরক্ষা ও আত্মমর্যাদার প্রশ্নে একটি দৃঢ় বার্তা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত