সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে যে বার্তা দিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: দীর্ঘ বিরতির পর ঢাকায় সফরে এসেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটায় তিনি গুলশানে পাকিস্তান হাইকমিশনে পৌঁছে একে একে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তার এ সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল দেখা দেয়।

প্রথমেই তিনি বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে। সেখানে তিনি এনসিপি নেতৃত্বের সংস্কারমুখী চিন্তাধারা ও সামাজিক ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রশংসা করেন। একইসঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ভবিষ্যতে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এরপর ইসহাক দার সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাদের সঙ্গে। আলোচনায় তিনি পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দেন। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পায়। তিনি সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান আন্তরিকভাবে স্বীকার করেন এবং অতীতের উচ্চপর্যায়ের সম্পর্কের কথাও স্মরণ করেন।

বিএনপির আগে তিনি বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে। দলের নায়েবে আমীর আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং আঞ্চলিক পরিস্থিতি ছিল আলোচনার মূল বিষয়। এ সময় তিনি জামায়াত নেতাদের ধৈর্য ও সাহসের প্রশংসা করেন।

ইসহাক দারের এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা ও নতুন কূটনৈতিক বার্তার ইঙ্গিত নিয়ে আলোচনা চলছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত