সর্বশেষ
মোদিকে পালাতে হতে পারে মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন: হাসনাত আবদুল্লাহ
বাড়ি থেকে পালিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা
হুথিদের নতুন হামলার জন্য ইরানকেই দায়ী করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে

বাড়ি থেকে পালিয়ে আন্দোলনে যোগ দিচ্ছেন ভারতীয় শিক্ষার্থীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে দিল্লিতে ছুটে আসছেন বহু শিক্ষার্থী ও তরুণ। তাদের কেউ কেউ পরিবারের অমতে, আবার কেউ কাউকে কিছু না জানিয়েই আন্দোলনে যোগ দিয়েছেন।

দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, পরিবারের বাধার আশঙ্কায় তারা বাড়ি থেকে কাউকে না জানিয়ে রওনা হয়েছেন। কেউ রাতভর ট্রেন বা বাসে ভ্রমণ করে রাজধানীতে পৌঁছেছেন।

প্রয়াগরাজ থেকে আসা ১৫ বছর বয়সী এক কিশোর জানান, পরিবারের অনুমতি না পাওয়ার আশঙ্কায় তিনি বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়েই চলে এসেছেন। আন্দোলনস্থলে স্বেচ্ছাসেবী হিসেবে অন্যদের সহযোগিতা করছেন তিনি।

এক তরুণী পরিচয় গোপন রাখতে মুখে মাস্ক ব্যবহার করছেন। তার দাবি, পরিবারের সদস্যদের অনেকেই ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় আন্দোলনে অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হলে সমস্যায় পড়তে পারেন।

মুম্বাই থেকে আসা আরেক শিক্ষার্থী জানান, পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি নিজের অধিকারের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছেন এবং প্রয়োজনে নিজে কাজ করে চলার সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনকারীরা ভগত সিং, বি আর আম্বেদকর, চন্দ্রশেখর আজাদ, সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলে এর আদর্শ তুলে ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এদিকে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট এক অনশনকারীকে পুলিশ আটক করেছে বলে তার এক সহকর্মী দাবি করেছেন। এছাড়া নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়া এক পরীক্ষার্থীকে পরে খুঁজে পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত