সর্বশেষ
২০২৪ সালের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতিত: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হঠাৎ জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধী দলের প্রতিবাদ
জাতীয় সংসদকে অর্থবহ ও কার্যকর দেখতে চাই: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র: স্পিকার
ইসলাম ধর্মকে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ও সত্য ধর্ম ঘোষণা দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন চাঁদপুরের বৈশাখী রানী পাল
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
দেশের বাজারে সোনার দামে বিশাল পতন, আজ থেকেই বিক্রি নতুন দাম
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ
আজকের জন্য ঢাকা শহরে যেসব সড়ক এড়িয়ে চলবেন
যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ইরানের, এফবিআইর সতর্কতা
সৌদি আরব, ইরাক ও বাহরাইনে ইরানের হামলা

বিএনপি ক্ষমতায় এলে নারীদের ওপর নির্যাতনের অবসান ঘটবে: আজহারুল ইসলাম মান্নান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারী সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের হাজারো মা-বোন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ হারিয়েছেন স্বামী, ভাই বা সন্তান; কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। বিএনপি ক্ষমতায় এলে আর কোনো মা-বোনকে নির্যাতনের শিকার হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে আয়োজিত ওই নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। ক্ষমতায় এসে আমরা দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।”

পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নারীর নিরাপত্তা ও ভোটাধিকার পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। সরকারের নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। পরে নারী ভোটারদের মধ্যে দলের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত