সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিমান থেকে ত্রাণ ছুঁড়ে গাজাবাসীর সঙ্গে কি তামাশা করছে বিশ্ব

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজার আকাশে মার্কিন বিমান। নিচে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ। কিন্তু বিমান থেকে পড়ছে খাবারের প্যাকেট, আর সেই খাবারের জন্য মানুষ দৌড়াচ্ছে মরুর বালির মাঝে জীবন ঝুঁকি নিয়ে। এই দৃশ্য ইন্টারনেটজুড়ে ভাইরাল হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এটাই কি সাহায্য, নাকি এক ধরনের অপমান?

গত কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র গাজার নিরীহ জনগণের জন্য বিমান থেকে খাদ্যসামগ্রী ফেলছে। প্রথমদিকে এই উদ্যোগকে মানবিক সহযোগিতা মনে করা হলেও, এখন তা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অসংখ্য মানুষ বলছেন, এভাবে খাবার ছুঁড়ে ফেলা আর গরু-ছাগলের সামনে খাবার ছোঁড়ার মধ্যে কোনও পার্থক্য নেই। কেউ কেউ বলছেন, এগুলো ত্রাণ নয়, বরং এটি যেন এক নির্মম খেলা।

বিশেষজ্ঞদের মতে, বিমান থেকে ত্রাণ ফেলা কার্যকর কোনো মানবিক পন্থা নয়। এতে খাবার অনেক সময় মাটিতে আঘাতে নষ্ট হয় বা বালির মধ্যে মিশে অখাদ্য হয়ে পড়ে। আবার অনেক সময় ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে আহত বা নিহত হচ্ছেন মানুষ। ত্রাণ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, বিমান থেকে খাবার ফেলা শুধু অকার্যকরই নয়, বরং অপমানজনকও।

এই পরিস্থিতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় বর্তমানে যেভাবে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে, সেটি একটি কলঙ্কজনক ও লজ্জাজনক ঘটনা।

এছাড়া বিশ্বব্যাপী মানবাধিকারকর্মীরা বলছেন, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় মানুষ এখন খাদ্য ও ওষুধের জন্য মরিয়া। অথচ একদিকে হাজার হাজার টন অস্ত্র ও বোমা সরবরাহ করা হচ্ছে, অন্যদিকে খাবার ফেলা হচ্ছে আকাশ থেকে—এ যেন এক নির্মম বৈপরীত্য!

বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা বিশ্বের এই ত্রাণ কৌশল এক ধরনের “মুখ রক্ষার চেষ্টামাত্র”। কারণ একদিকে গাজায় হামলার সহায়তা দেওয়া হচ্ছে, অন্যদিকে সেই ধ্বংসের মধ্যে খাবার ছুঁড়ে সহানুভূতির ভান করা হচ্ছে। এটা যেন একটি দ্বিচারিতা, যা মানবাধিকারের মৌলিক নীতির সঙ্গেও সাংঘর্ষিক।

গাজার নাগরিকদের জন্য সত্যিকারের সহায়তা চাই, বোমা নয়, বরং স্থলপথে অবাধ খাদ্য ও চিকিৎসা সরবরাহ।

সূত্র: Reuters

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত