সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

যুদ্ধবিরতির ফাঁদ পেতে! ত্রাণের আশায় থাকা ৩৬ নিরীহ ফি/লি/স্তিনিকে হ’ত্যা করল ই/স/রাই/ল!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ পাঠানোর সুবিধার্থে ইসরাইল ঘোষিত বিশেষ যুদ্ধবিরতির মধ্যেই রোববার ভয়াবহ হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা যায়, এক দিনের মধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ৩৪ জনই ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ।

ইসরাইলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজার তিনটি এলাকায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, গাজার আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটিতে ‘স্থায়ীভাবে’ অপারেশন বিরতি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

তবে বাস্তবে ঘটেছে উল্টোটি। যুদ্ধে ক্ষতবিক্ষত গাজাবাসীর ওপর আবারও নেমে এসেছে বোমার ভয়াল ছায়া। বিশেষ করে ত্রাণ সংগ্রহে আসা নিরীহ জনগণ এই হামলার প্রধান শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে ইসরাইল দাবি করছে, তারা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে ত্রাণ করিডোর চালু করেছে এবং কিছু এলাকায় বিমান থেকে ত্রাণ সরবরাহও করছে। এ ছাড়া মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মিসর সীমান্ত দিয়েও গাজার উদ্দেশে ত্রাণ পাঠানো শুরু হয়েছে।

রয়টার্স জানায়, আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল সীমিত পরিসরে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেও জাতিসংঘের অভিযোগ, ইসরাইল ত্রাণবাহী গাড়িবহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিচ্ছে না, যার ফলে কার্যত মানবিক সহায়তা পৌঁছানো দুরূহ হয়ে পড়ছে।

ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার ও ওষুধ পরিবহনের জন্য নির্দিষ্ট ‘নিরাপদ পথ’ খোলা থাকবে। কিন্তু বাস্তবতা দেখাচ্ছে, এই নিরাপদ পথের আশপাশেই মানুষ হারাচ্ছে প্রাণ।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা আবারও প্রমাণ করলো, ইসরাইলের ঘোষিত যুদ্ধবিরতির পেছনে মানবিকতা নয়, বরং আন্তর্জাতিক সমালোচনার চাপ সামলানোর রাজনৈতিক কৌশলই বেশি প্রাধান্য পাচ্ছে।

সূত্র: Al Jazeera, Reuters

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত