সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: বিশ্ববাজারে আবারও সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমেছে। তবে দেশের বাজারে এখনো আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৩ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৯১ দশমিক ২৪ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৯৩ দশমিক ৮০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে তেলের দাম বেড়েছে। এতে বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার দীর্ঘ সময় উঁচু পর্যায়ে রাখতে পারে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে সোনার বাজারে।

ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা, উচ্চ তেলের দাম এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় থাকার সম্ভাবনা সোনার দামের ওপর চাপ সৃষ্টি করছে। তার মতে, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০০ ডলারে নামতে পারে।

শুধু সোনা নয়, আন্তর্জাতিক বাজারে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৮৫ ডলার, প্ল্যাটিনামের দাম ১ হাজার ৬২৯ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ হাজার ২৭২ দশমিক ৩ ডলারে নেমেছে।

এদিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা রয়েছে।

আন্তর্জাতিক সূত্র: রয়টার্স

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত