সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারত থেকে ভেসে এলো হাজারো গাছের গুঁড়ি, কুড়িগ্রামে উৎসুক জনতার ভিড়

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভেসে এসেছে হাজার হাজার গাছের গুঁড়ি ও শেকড়সহ উপড়ে পড়া গাছ। রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন হয়ে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব গাছ বাংলাদেশে প্রবেশ করে। নদীর দুই তীরে দেখা গেছে কৌতূহলী জনতার ভিড়, অনেকেই গাছ ধরতে নদীতে নেমে পড়েন।

স্থানীয়দের ধারণা, ভারতে টানা বর্ষণ ও পাহাড় ধসের কারণে বনাঞ্চল থেকে গাছগুলো উপড়ে গিয়ে পানির স্রোতে ভেসে বাংলাদেশে এসেছে। নদীর স্রোতের সাথে দুধকুমার, ধলডাঙ্গা, শালঝোড়, ইসলামপুর এবং পাটেশ্বরী এলাকার মধ্য দিয়ে এগুলো ভেসে আসে।

চরভুরুঙ্গামারীর ইসলামপুর এলাকার রফিকুল ইসলাম জানান, “রোববার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শত শত মানুষ নদীতে নেমে গাছ ধরতে থাকে। অনেক গাছ ভাটির দিকে চলে গেলেও কিছু গাছ উদ্ধার করা গেছে, যেগুলো খড়ি হিসেবে কাজে লাগানো যাবে।”

একই এলাকার মোজ্জাম্মেল হক বলেন, সম্ভবত ভারতের পাহাড়ি অঞ্চল থেকে এসব গাছ ভেসে এসেছে। গাছ ধরতে গিয়ে নৌকা দুর্ঘটনায় পড়েছিলাম, একটি বড় গাছ আমাদের নৌকার নিচে ঢুকে প্রপেলার ভেঙে দেয়।

স্থানীয় নূর মোহাম্মদ জানান, প্রায় ৩০ বছর আগে একবার এমন ঘটনা ঘটেছিল, তবে এবার যে পরিমাণ গাছ এসেছে তা অভূতপূর্ব। গাছের সঙ্গে সাপও ভেসে আসতে দেখা গেছে।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, নদীতে এখন শুধু গাছ আর গাছ। মানুষ নৌকা দিয়ে সাঁতরিয়ে গাছ ধরছে, তবে গাছগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, এগুলো ভারতের পাহাড়ি অঞ্চল থেকেই এসেছে।

স্থানীয় প্রশাসন ও বনবিভাগ বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এখন পর্যন্ত গাছগুলোর প্রকৃত উৎস বা কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত