সর্বশেষ
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে ট্রাম্পের বড় পরাজয়, যুদ্ধ বন্ধে নিজের দলেই ভাঙন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়

ভারত-পাকিস্তানের যুদ্ধ উত্তেজনার মধ্যে মুখ খুলল আফগানিস্তান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। সীমান্তে প্রতিদিন গোলাগুলি, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ভিসা বাতিল, পানিবণ্টন চুক্তি স্থগিত এবং আকাশসীমা বন্ধের মতো পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তপ্ত দক্ষিণ এশিয়া। এমন সময়ে এবার মুখ খুলেছে আফগানিস্তান।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের উপপরিচালক হেকমাতুল্লাহ জালান্দ কাবুলের অবস্থান স্পষ্ট করে বলেন—“ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আমাদের অঞ্চলের জন্য সরাসরি হুমকি। আমরা ভারসাম্যপূর্ণ নীতির আলোকে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।” তিনি আরও জানান, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ হয়ে গেলে আফগান বাণিজ্য বড় ধাক্কা খাবে।

এদিকে, ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে ভারত। ইসলামাবাদ যদিও এ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়, তবু দিল্লি একের পর এক কড়া পদক্ষেপ নেয়—সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভিসা বাতিল এবং সীমান্ত বন্ধ করে পাকিস্তানিদের দেশে ফেরত পাঠানো হয়।

পাল্টা জবাব হিসেবে পাকিস্তানও সিন্ধু চুক্তি স্থগিতের প্রতিক্রিয়ায় ১৯৭২ সালের সিমলা চুক্তি কার্যত স্থগিত করে, ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করে এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ভারতের পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে ইসলামাবাদ যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে দেখছে। তিনি বলেন, “পানির অধিকারের প্রশ্নে পাকিস্তান এক চুলও ছাড় দেবে না।”

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পেহেলগামের হামলার পর প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে। হামলায় জড়িতদের কঠিনতম পরিণতি ভোগ করতে হবে।” তিনি ভারতীয় সেনাবাহিনীকে সীমান্তে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এখনো পর্যন্ত ভারত কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ফলে, আন্তর্জাতিক মহলে ভারতের একতরফা সিদ্ধান্তগুলো প্রশ্নের মুখে পড়েছে। তবে এই উত্তেজনা যদি সামরিক সংঘর্ষে রূপ নেয়, তাহলে তা গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে—এমনটাই মনে করছেন কূটনীতিকরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত