সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভারত পাকিস্তান ভয়াবহ যুদ্ধ শুরু, পাকিস্তানের পাল্টা হামলায় ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত, ব্রিগেড সদর দপ্তর ধ্বংস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের কয়েকটি শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী নিশ্চিত করেছেন, সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে। বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফায়েল, একটি এসইউ-৩০এমকেআই এবং একটি এমআইজি-২৯ ফুলক্রাম।

এছাড়াও নিয়ন্ত্রণরেখার (এলওসি) ধুন্দিয়াল সেক্টরে একটি ভারতীয় পোস্ট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। বর্তমানে এলওসি-তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে তীব্র গোলাগুলি চলছে।

এর আগে, পাকিস্তানের ছয়টি শহরে ভারত হামলা চালায়—কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফ্ফরাবাদসহ—যেখানে বেসামরিক এলাকায় ২৪টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আটজন পাকিস্তানি নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর বেশিরভাগই ছিল মসজিদ ও আবাসিক ভবন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, এই আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, এই উত্তেজনার সূত্রপাত হয় ভারতীয় অধিকৃত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, যার দায়ভার পাকিস্তানের উপর চাপায় ভারত।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত