সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

ভার্জিনিয়ায় নতুন ইতিহাস: ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ঘাজালা হাশমি লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রথমবারের মতো লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী ঘাজালা হাশমি। ডেমোক্র্যাট প্রার্থী হাশমি রিপাবলিকান জন রিডকে পরাজিত করে এ ঐতিহাসিক জয় অর্জন করেন।

এই বিজয় শুধু রাজনৈতিক পরিবর্তনই নয়, বরং যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় সমাজ ও অভিবাসীদের নেতৃত্বের আরেকটি উজ্জ্বল উদাহরণ। এর মধ্য দিয়ে ভার্জিনিয়ার ইতিহাসে মুসলিম এবং দক্ষিণ এশীয়-আমেরিকান নারী হিসেবে আবারও নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

২০১৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন ঘাজালা হাশমি। সেই বছরই তিনি রিপাবলিকানদের দখলে থাকা সিনেট আসন জয় করে আলোচনায় আসেন। পরে শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

হাশমি দীর্ঘদিন শিক্ষা, আবাসন, পরিবেশ ও স্বাস্থ্য সমতা নিয়ে কাজ করে আসছেন। ভারতে জন্ম নেওয়া তিনি মাত্র চার বছর বয়সে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর প্রায় তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং শিক্ষায় উৎকর্ষতা বৃদ্ধির কেন্দ্র (CETL) পরিচালনা করেন।

পারিবারিকভাবে শিক্ষায় সমৃদ্ধ একটি পরিবেশে বেড়ে ওঠা হাশমির বাবা-মাও ছিলেন শিক্ষাবিদ। স্বামী আজহার রফিকের সঙ্গে ১৯৯১ সালে ভার্জিনিয়ায় স্থায়ী হন। দুই কন্যা ইয়াসমিন ও নূরও এখানকার শিক্ষা সম্পন্ন করেছেন।

ভার্জিনিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাশমির এই জয় ডেমোক্র্যাট পার্টির জন্য গুরুত্বপূর্ণ যেমন, তেমনি মুসলিম ও দক্ষিণ এশীয় আমেরিকানদের জন্যও অনুপ্রেরণাদায়ক।

সূত্র: NDTV

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত