সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুর মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে উত্তাল দেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে পাশবিক নির্যাতনের শিকার হয়ে ৮ বছরের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জানা যায়, গত ১ মার্চ শিশুটি বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে, স্বজনদের নির্যাতনের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

শিশুটির মা বাদী হয়ে মাগুরা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ, শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা এবং ভাসুর রাতুল শেখ। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।

শিশুটির নির্মম মৃত্যুর খবরে মাগুরাসহ পুরো দেশে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন।

শিশুটির পরিবার ও স্বজনরা এখন ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত