সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মাদারীপুরে সেতু থেকে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দিলেন মা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাদারীপুরের শিবচরে এক মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছেন রিজিয়া বেগম (৪৫) নামের এক মা। মানসিক চাপে ভেঙে পড়ে তিনি তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়াল খাঁ সেতুর ওপর এ ঘটনা ঘটে। পানিতে ফেলে দেওয়া ছেলেটির নাম নাসির উদ্দিন। তিনি শিবচরের সিকদারহাট কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী দুপুর থেকেই তার প্রতিবন্ধী ছেলে ও ছয় বছরের এক মেয়েকে নিয়ে সেতুর রেলিংয়ে বসে ছিলেন। অনেকেই সাহায্য করতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করতেন। সন্ধ্যার দিকে যখন সেতুতে মানুষের চলাচল কমে আসে, তখন হঠাৎ করেই তিনি ছেলেটিকে রেলিং থেকে নিচে নদে ফেলে দেন। বিষয়টি দেখে ফেলে সেতুর অন্যপাশে থাকা কয়েকজন স্থানীয় লোক। তারা এগিয়ে এলে রিজিয়া বেগম নিজের কাজ স্বীকার করেন।

খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পীর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে রিজিয়া বেগমকে ও তার সঙ্গে থাকা ছোট মেয়েটিকে হেফাজতে নেয়।

তবে রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নদ থেকে ছেলেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। রিজিয়া বেগমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত