সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

মার্কিন হা’ম’লার পর ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালি বন্ধের চুড়ান্ত অনুমোদন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি বন্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। রবিবার (২২ জুন) ইরানের পার্লামেন্টে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’।

প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে পাঠানো হবে। এই পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

পার্লামেন্ট সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি বলেছেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করা এখন কৌশলগত বিবেচনায় রয়েছে এবং প্রয়োজন মনে হলে তা করা হবেই।’

হরমুজ প্রণালি হলো আরব উপসাগর ও আরব সাগর সংযোগকারী একটি সংকীর্ণ জলপথ, যা বিশ্বে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রধান রুট। প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি এ পথে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রণালিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা দিলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। এতে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

ইতিপূর্বেও ইরান এই প্রণালি বন্ধ করার হুমকি দিয়েছে, বিশেষ করে যখন দেশটি যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে এটি কখনো বাস্তবে কার্যকর করা হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইরান এবার হুমকিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে পারে। তারা মনে করছে, জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক আধিপত্য রক্ষায় এই সিদ্ধান্ত অপরিহার্য হয়ে উঠেছে।

সূত্র: তাসনিম নিউজ,

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত