সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

মিরপুর বেড়িবাঁধে সরকারি জমি বিক্রি: দুই নেতার সিন্ডিকেটের চাঞ্চল্যকর কাণ্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৭২ কাঠা সরকারি জমি অবৈধভাবে বিক্রি করা হয়েছে। এরপর ওই জমিতে আবাসন প্রকল্প শুরু করেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা, যা ‘আন-নামী রিভার ভিউ সিটি’ নামে পরিচিত। প্রকল্পের দায়িত্বে ছিলেন আন-নামী প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন দারা এবং ব্যবস্থাপনা পরিচালক মহিবুল্লাহ।

পরবর্তীতে ওই সাইটে প্রায় সাড়ে ৬ কোটি টাকায় ৭৬টি ভুয়া প্লট তৈরি করে বুকিং দেওয়া হয় পিচ রিয়েল এস্টেট নামে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরপরই জমিটি বেদখল-পাল্টা বেদখলের মধ্যে কয়েক বছর ধরে চলছিল। শেষ পর্যন্ত ওই জমিতে বস্তি ও মন্দির নির্মাণ করেন আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ।

১০ বছরের বেশি সময় পার হলেও প্লট বুঝে না পেয়ে, গত বছরের ৬ অক্টোবর মামলাটি দায়ের করেন পিচ রিয়েল এস্টেটের সদস্য কামালুদ্দিন ফারুকী। মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তথ্য অনুসন্ধানে দেখা যায়, ২০০৯ এবং ২০১১ সালে মোট ৮টি দলিলে সরকারি জমি রেজিস্ট্রি করা হয় পাউবোর সাবেক উপপরিচালক কাজী মো. মাহফুজুর রহমান এবং শনাক্তকারী ছিলেন জিল্লাদার আবদুর রব। রেজিস্ট্রির সময় ব্যবহৃত হয়েছিল পাউবোর অফিসিয়াল কাগজপত্র। এই তথ্য ফাঁস হয়েছে প্রায় ১০ বছর পর।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এখানে যোগসাজশে দুর্নীতি হয়েছে। যারা সরাসরি জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। পানি উন্নয়ন বোর্ডও দায় এড়াতে পারবে না।

পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক জহিরুল ইসলাম বলেন, সরকারি জমি বিক্রির কোনো সুযোগ নেই। স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, জমি রেজিস্ট্রি দাতা কাজী মাহফুজুর রহমান ২০০৭ সালে অবসরে যান এবং গত বছরের ডিসেম্বরে মারা গেছেন। শনাক্তকারী আবদুর রব এখনও রাজধানীতে বসবাস করছেন।

মামলার বাদী কামালুদ্দিন ফারুকী জানান, জমি বিক্রি নিয়ে প্রতারণার ঘটনায় প্রায় ৫০০ জন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আইনজীবী অ্যাডভোকেট আবু কায়সার বলেন, বিক্রির সময় মহিবুল্লাহ পাউবোর বরাদ্দের কাগজ দেখিয়েছিলেন, যা তৎকালীন মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষরও বহন করছিল। কিন্তু বর্তমানে পানি উন্নয়ন বোর্ড সেই কাগজপত্র অস্বীকার করছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত