সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

মেক্সিকোতে হামলার ইঙ্গিত ট্রাম্পের, উত্তেজনা বাড়ছে দুই দেশে

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে সামরিক হামলা চালানোর সম্ভাবনার বিষয়টি আবারও সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি জানিয়েছিল, মেক্সিকোর মাদক কার্টেল দমনে দেশটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। সোমবার (১৭ নভেম্বর) সেই সংবাদকে প্রায় নিশ্চিত করলেন ট্রাম্প নিজেই।

রয়টার্স ও এনবিসি জানায়, মেক্সিকোতে সম্ভাব্য হামলার একটি খসড়া পরিকল্পনা হোয়াইট হাউসে প্রস্তুত করা হয়েছে। ট্রাম্প চান, লাতিন আমেরিকায় ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর অংশ হিসেবে মেক্সিকোকেও শক্তভাবে মোকাবিলা করতে।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প প্রশ্ন তোলেন,
“মাদক বন্ধ করতে আমি কি মেক্সিকোতে হামলা চালাতে পারি?”
নিজেই উত্তর দিয়ে বলেন,“আমার মনে হয় অবশ্যই পারি। মেক্সিকোর সঙ্গে আমরা কথা বলেছি; তারা জানে আমি কী চাই।”

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে মাদকের কারণে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছে। পানি-সীমান্তসহ বেশ কয়েকটি রুট বন্ধ করা হয়েছে। ট্রাম্প দাবি করেন,“আমরা সব ড্রাগ রুট জানি। প্রতিটি ড্রাগ লর্ডের ঠিকানা জানি,তাদের বাড়ির দরজা পর্যন্তও জানি।”

এনবিসির বরাত দিয়ে আরও জানানো হয়, সম্ভাব্য অভিযানে ড্রোন হামলার মাধ্যমেই মেক্সিকোর মাদক ল্যাব এবং কার্টেল সদস্যদের লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম কড়া ভাষায় জানিয়েছেন,
তিনি দেশের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কঠোর বিরোধিতা করবেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকা-বিষয়ক বিশেষজ্ঞ জেফ গারম্যানি আল জাজিরাকে বলেন, মেক্সিকোর আপত্তি খুব গুরুত্ব নাও পেতে পারে, তবে আইনি বাধা যুক্তরাষ্ট্রের সামনে আসবে।

তার মতে, মেক্সিকোর মাদক কার্টেল অত্যন্ত শক্তিশালী এবং দেশটি গত ২০ বছর ধরে রক্তক্ষয়ী ‘মাদকবিরোধী যুদ্ধে’ রয়েছে। তাই মার্কিন হামলা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত