সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলে আমি পরোয়া করি নাঃ ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করা কলম্বিয়ার প্রেসিডেন্টের হুংকার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্তকে পাত্তা না দিয়ে কড়া সুরে প্রতিক্রিয়া জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি অভিযোগ করেছেন, ইসরাইলের গাজায় চলমান যুদ্ধ নিয়ে সমালোচনা করায় ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে পেত্রো লেখেন—
“আমার কাছে আর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ভিসা নেই। আমি পরোয়া করি না। আমার ভিসার দরকার নেই … কারণ আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপীয় নাগরিকও বটে। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ হিসেবে বিবেচনা করি।”

পেত্রো আরও জানান, তাঁর ভিসা বাতিলের এই সিদ্ধান্ত ১৯৪৭ সালের জাতিসংঘ সদর দপ্তর চুক্তির স্পষ্ট লঙ্ঘন। ওই চুক্তিতে বলা হয়েছে, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বিদেশি কূটনীতিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাধ্য।

এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন পেত্রো। তিনি ফিলিস্তিনিদের মুক্তির অগ্রাধিকার দিয়ে একটি আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান। পাশাপাশি মার্কিন সেনাদের উদ্দেশে বলেন—
“মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ অমান্য করুন, মানবতার আদেশ মেনে চলুন।”

পেত্রোর এই বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে পোস্ট দিয়ে জানায়, তাঁর “উসকানিমূলক ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে” ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সূত্র: Al Jazeera The Guardian

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত