সর্বশেষ
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বন্ধ না করে, উল্টো বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ওপর চাপ সৃষ্টি করছে সরকার: গোলাম পরওয়ার
শিশুদের কাঁধে বইয়ের বোঝা নয়, হাসিখুশি শৈশব দেখতে চাই: শিক্ষামন্ত্রী
অনেক রক্ত-ত্যাগের বিনিময়ে গড়া সংসদ, ব্যর্থ হলে হতাশ হবে পুরো জাতি: স্পিকার
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার

যু’দ্ধবিরতির আলোচনার মধ্যেই হা/য়/না ই’জরাইলি ব’র্বর হা’মলায় নারী ও শি’শু’সহ ৮৪ ফি’লি’স্তিনি নি’হত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির আলোচনার মাঝেই ইসরা’ইল ফের চালিয়েছে ভয়াবহ বিমান হামলা। হামলায় গাজার জাবালিয়া, খান ইউনিস ও দেইর এল-বালাহসহ বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। এই হামলার সময়ই দোহায় কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছিল ইসরা’ইল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বুধবার ভোর থেকে গাজা শহরের উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলায় প্রাণ হারান কমপক্ষে ৫০ জন। দক্ষিণের খান ইউনিসে ১০ জন এবং গাজার অন্যান্য অঞ্চলে আরও বহু মানুষ নিহত হয়েছেন। উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, জাবালিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের মরদেহ মোবাইলের আলোতে খুঁজে বের করতে হচ্ছে।

মধ্য গাজার দেইর এল-বালাহ শহর থেকে আলজাজিরার সংবাদদাতা জানান, ইসরা’ইল লক্ষ্যভেদী হামলার মাধ্যমে পরিকল্পিতভাবে আবাসিক এলাকাগুলো ধ্বংস করে দিচ্ছে। এতে সাধারণ মানুষ বাধ্য হচ্ছে এলাকা ছেড়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে।

এই মানবিক বিপর্যয়ের মাঝেও মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পুনরায় চালুর বিষয়ে আলোচনা অগ্রগতি লাভ করেছে। তিনি শিগগিরই একটি ইতিবাচক ঘোষণার আশা করছেন।

তবে অন্যদিকে, ইসরা’ইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, “যুদ্ধবিরতি হলেও গাজায় আমাদের সামরিক অভিযান চলবে।”

এদিকে চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ একাধিক দেশ ইসরা’ইল-যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে যুক্তরাজ্যের প্রতিনিধি বারবারা উডওয়ার্ড গাজায় ত্রাণ প্রবেশে সহযোগিতার আহ্বান জানান। চীনের প্রতিনিধি ফু কং এ পরিকল্পনাকে “মানবিক সহায়তাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর প্রচেষ্টা” হিসেবে নিন্দা জানান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরা’ইলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়েছে গাজার একটি বড় অংশের অবকাঠামো, বাস্তুচ্যুত হয়েছে মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষ।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত