সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

রোজার আগেঊ জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের পবিত্র রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শিগগিরই প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ৬ জুনের ভাষণেও ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, “আপনারা সবাই দোয়া করবেন, যেন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয় এবং দেশের সব নাগরিক মিলেমিশে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে তুলতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব ধরনের সহযোগিতা করব।”

তিনি জানান, এবারের নির্বাচন ইতিহাসে সবচেয়ে আনন্দমুখর ও স্মরণীয় করে তুলতে আগামীকাল থেকেই মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। নারী ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এবারের নির্বাচন হবে মহা আনন্দের, যেখানে জীবনে প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাবে বহু মানুষ। এই দিনটিকে ঈদের উৎসবের মতো করে তুলতে সবাইকে পরিবারসহ ভোটকেন্দ্রে যেতে আহ্বান জানাই।”

তিনি আরও যোগ করেন, নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি স্থাপিত হবে এই নির্বাচনের মাধ্যমে। এজন্য সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ড. ইউনূস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত