সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

রোহিঙ্গাদের চোখ বেঁধে সাগরে ফেলে দিল ভারত! ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে রোহিঙ্গা শরণার্থীদের সাগরে ফেলে দেওয়ার ভয়ানক অভিযোগ এনেছে জাতিসংঘ। সম্প্রতি নয়াদিল্লি থেকে আটক করা ৪০ জন রোহিঙ্গাকে চোখ বেঁধে প্রায় ১,৫০০ মাইল দূরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যায় ভারতীয় পুলিশ। এরপর তাদের নৌবাহিনীর জাহাজে তোলা হয় এবং মিয়ানমারের তানিনথারি উপকূলের কাছে সাগরে ঝাঁপ দিতে বাধ্য করা হয়।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মতে, এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে। শরণার্থীদের মধ্যে কিশোর, বয়স্ক এমনকি ক্যানসার আক্রান্ত রোগীও ছিলেন। যদিও তারা সবাই কোনোমতে সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন, তবে অভিযুক্ত নৌসেনাদের বিরুদ্ধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভারত সরকার রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি না দিয়ে বরাবরই অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচনা করে। আইন অনুযায়ী দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই।

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এ ঘটনাকে “অত্যন্ত ভয়ংকর ও অমানবিক” হিসেবে আখ্যা দিয়েছেন এবং ভারত সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছেন।

এদিকে, একই ধরনের আরেকটি ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সম্প্রতি গুজরাট থেকে ৭৮ জন রোহিঙ্গাকে ধরে এনে বাংলাদেশের সুন্দরবন এলাকায় ফেলে যায় বলে অভিযোগ উঠেছে। পরে ১০ মে তাদের উদ্ধার করে বাংলাদেশি কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানান, তাদের ওপরও নির্যাতন চালানো হয়েছিল এবং অনেকক্ষণ না খাইয়ে রাখা হয়।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবতা পরিপন্থী। জাতিসংঘ দ্রুত এই ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত