সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

লায়লা ও নাফিসা হত্যাকাণ্ড: সুরতহালে উঠে এলো নৃশংসতার চিত্র

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে কুপিয়ে হত্যা করার ঘটনায় নতুন তথ্য প্রকাশ পেয়েছে। হত্যার নেপথ্যের কারণ এখনও স্পষ্ট না হলেও সুরতহালে পাওয়া চিত্রগুলো স্থানীয়দের এবং তদন্তকারী কর্মকর্তাদেরও হতবাক করেছে।

সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহত আফরোজার শরীরজুড়ে ৩০টি জখমের চিহ্ন রয়েছে। তার গলায়, গালে, হাতে ও বুকে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নাফিসার গলায় চারটি গভীর আঘাত এবং বুকের দুই পাশে চারটি ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর বাসা তল্লাশি করা হয়। বাথরুমে একটি চাইনিজ সুইচ গিয়ার ও একটি ধারালো ছুরি পাওয়া যায়, যা দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। পুলিশের ধারণা, হত্যার ধরন ও নৃশংসতা দেখে ঘাতক প্রশিক্ষিত।

ভবনের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, নিহতদের ঘরে গৃহকর্মী আয়েশা ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে প্রবেশ করেন। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেসে বের হতে দেখা যায়। নাফিসার বাবা আজিজুল ইসলাম জানান, চার দিন আগে ওই গৃহকর্মীকে নিয়োগ দেন। রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে গেলে সন্দেহ থাকা সত্ত্বেও তাকে জিজ্ঞাসা করা হয়নি।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, প্রাথমিক তথ্যগুলো যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার আগে এবং পরে সংশ্লিষ্টদের উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করে তদন্ত এগোচ্ছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত