সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

শাহিদ রাজারি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর আহতদের দেখতে হাসপাতালে গেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলের শাহিদ রাজারি বন্দরে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ। শনিবারের এই বিস্ফোরণে এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত এবং প্রায় ১,০০০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরদিন রোববার আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, “আমরা এসেছি পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং নিশ্চিত করতে যে, ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি আরও আশ্বস্ত করেন, সরকার নিহতদের পরিবার এবং আহতদের পাশে থাকবে এবং সবধরনের সহায়তা নিশ্চিত করবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী নির্দেশ দিয়েছেন, বিস্ফোরণের কারণ ও দায়িত্ব নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত চালানোর জন্য। তিনি সংশ্লিষ্ট নিরাপত্তা ও বিচার বিভাগকে অবহেলার সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্দরের একটি রাসায়নিক গুদামে আগুন লাগার পর এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যদিও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানে কোনো সামরিক সরঞ্জাম বা জ্বালানির মজুদ ছিল না।

রুশ দূতাবাস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য মস্কো থেকে বিশেষজ্ঞ দল ও অগ্নিনির্বাপক বিমান পাঠানো হয়েছে। এছাড়াও চীন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ ইরানের প্রতি সংহতি প্রকাশ করে শোকবার্তা পাঠিয়েছে।

বিস্ফোরণের পরপরই বন্দরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং দুর্ঘটনাস্থলের কিছু ফুটেজ শুধু ইরানি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নির্বাপণের জন্য কাজ চলছে।

এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং হরমুজগান প্রদেশে তিনদিনের শোক পালন করা হবে বলে জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত