সর্বশেষ
ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবর শুনে ক্ষোভে চিৎকার করে উঠতেন ডোনাল্ড ট্রাম্প
বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, এসএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে: সংসদে সালাহউদ্দিন আইউবীর অভিযোগ
১২টি যু’দ্ধজাহাজ, ১০ হাজার সেনা ও যু’দ্ধবিমান নিয়ে হরমুজে কঠোর অবরোধ, বাড়ছে উত্তেজনা
এবার এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশে নতুন নির্দেশনা দিলো ঢাকা শিক্ষা বোর্ড
অতিরিক্ত চিনি শিশুর বুদ্ধি ও স্মৃতিশক্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সতর্ক করছে গবেষণা
ইসরায়েল জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
আরও ১৭১ জন খেলোয়াড় পাচ্ছেন ক্রীড়া ভাতা, মাসে এক লাখ টাকা করে সুবিধা বাড়াচ্ছে সরকার
হরমুজ প্রণালিতে ভারতীয় দুই জাহাজে হামলা, দিল্লির কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া
রাজনৈতিক স্বার্থে ১৭ বছর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ রাখার ঘোষণা, কঠোর হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ডের
চাঁদপুরে বিভিন্ন দলের ২০০’র বেশি নেতাকর্মীর এনসিপিতে যোগদান, মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে কর্মসূচি ঘিরে আলোচনার সৃষ্টি
যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরায়েলের নতুন হামলা, বাড়ছে উত্তেজনা
দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে বললেন মাননীয় স্পিকার

শ্রীলংকার বিপক্ষে লজ্জাজনক হার দিয়ে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচের আগে কথার ফুলঝুরি ছড়িয়ে সাকিব বলেছিলেন, আমরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলে জিততে চাই। কিন্তু মাঠে সাকিবের কথার বাস্তবতা ছিল সম্পূর্ন ভিন্ন। নিজেতো দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন, দল হিসেবে ভালো করা তো দূরে থাক উল্টো তিন বিভাগেই চরম ব্যর্থতার পরিচয় দিয়ে লজ্জার হার দিয়ে এশিয়া কাপ শুরু করেছে সিন্ডিকেট কোচ চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলংকার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৬৪ রান যোগ করে বাংলাদেশ দল, যেই রান ওয়ানডে ক্রিকেটের সাথে বড্ড বেমানান। বাংলাদেশের দেওয়া ১৬৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ ওভারেই ৫ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আয়োজক দেশ শ্রীলঙ্কা। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারলেই বাড়ির বিমান ধরতে হবে টাইগারদের, বাংলার ক্রিকেট সমর্থকদের কঠিন জবাবদিহিতার মুখে পড়তে হবে সিন্ডিকেট হাথুরুসিং ও অধিনায়ক সাকিবের।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে এমন হার মেনে নিতে পারছে না বাংলার ক্রিকেট সমর্থকরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই মন্তব্য করেছেন, হাথুরুসিং ও সাকিবের খেলোয়াড় নির্বাচন সিন্ডিকেটের কারণেই বাংলাদেশের এই হার, যোগ্য পারফরমারদের দলের বাইরে রেখে পারফরম্যান্সহীন ক্রিকেটারদেরকে দলে সুযোগ দেওয়াতেই বাংলাদেশ দলের এই হারের কারণ। মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন ধরে বাজে পারফরম্যান্স করেও দলে সুযোগ পায়, অথচ এ’ দলের হয়ে অসাধারন পারফরম্যান্স করা জাকির হোসেনকে ১৭ সদস্যের বাহিরে রাখা হয়েছে। এছাড়াও এ সমস্ত বড় ক্রিকেট আসরের জন্য মাহমুদুল্লার মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে প্রয়োজন ছিল, কিন্তু সাকিব এবং হাতুরুর সিন্ডিকেটের কারণেই দলের সুযোগ পাননি মাহমুদুল্লাহ এমনটিই দাবি করছেন বাংলা ক্রিকেট পাগল সমর্থকরা।

একনজরে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪২.৪ ওভারে ১৬৪ (নাঈম ১৬, তামিম ০, শান্ত ৮৯, সাকিব ৫, হৃদয় ২০, মুশফিক ১৩)
রাজিথা ৭-০-২৯-০, থিকসানা ৮-১-১৯-২, ধনঞ্জয়া ১০-০-৩৫-১, পাথিরানা ৭.৪-০-৩২-৪, দুনিথ ৭-০-৩০-১, দাসুন ৩-০-১৬-১)।

শ্রীলঙ্কা: ৩৯ ওভারে ১৬৫/৫ (নিশানকা ১৪, করুনারত্নে ১, মেন্ডিস ৫, সামারাবিক্রমা ৫৪, আসালাঙ্কা ৬২*, ধনঞ্জয়া ২, শানাকা ১৪* ; তাসকিন ৭-১-৩৪-১, শরিফুল ৪-০-২৩-১, সাকিব ১০-২-২৯-২, মোস্তাফিজ ৩-০-১২-০, মিরাজ ৫-০-২৬-০, মেহেদী ১০-০-৩৫-১)

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৫
সূর্যোদয়ভোর ৫:৩৩
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১৫
সূর্যোদয়ভোর ৫:৩৩
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:২২
এশা রাত ৭:৪০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত