সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

সঠিক নেতৃত্ব পেলে বাংলাদেশ হবে সোনার খনি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মাত্র পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে সোনার খনিতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো।

শেখ বশিরউদ্দীন বলেন, দেশের কাঁচামালের ঘাটতি জ্ঞানার্জনের মাধ্যমে পূরণ করা সম্ভব। আল্লাহ কাউকে জ্ঞানের একচেটিয়া অধিকার দেননি, তাই যে যত বেশি চেষ্টা করবে, সে তত বেশি অর্জন করতে পারবে। শ্রম উৎপাদনশীলতা, লজিস্টিক দক্ষতা, অর্থায়ন প্রাপ্তি এবং বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি জানান, গণঅভ্যুত্থানের পর বাজার নিয়ন্ত্রণ করা ছিল বড় চ্যালেঞ্জ। কারণ তথাকথিত সিন্ডিকেটের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছিল। তবে সরকারের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টায় সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার পতনের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার এবং বিভিন্ন ঋণ পরিশোধের দায় ছিল ৬ বিলিয়ন। বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই ঋণ পরিশোধের পর এখন রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে।

ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, গত ১৬ বছরে একদলীয় শাসকরা এমন কিছু ক্রোনিস তৈরি করেছিল যাদের অর্থনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা ছিল না। বরং তারা বাজার অস্থিতিশীল করেছিল। নতুন সরকার যদি গণতান্ত্রিকভাবে বাজার পরিচালনা করে এবং নিরপেক্ষ সংস্কার কার্যকর করে, তাহলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মুসলিম উদ্দিন চৌধুরী।

শেষে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত