সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতি খন্দকার লুৎফরের ওপর সন্ত্রাসী হামলা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: রাজধানীর বিজয়নগরে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সভাপতি খন্দকার লুৎফর রহমান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রাত পৌনে ৮টার দিকে আলরাজি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর আহত অবস্থায় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার ডান হাঁটু, ডান হাত ও শরীরের একাধিক স্থানে গভীর আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে সেলাই দিতে হয়েছে।

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ অভিযোগ করেন, খন্দকার লুৎফর রহমানকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিতভাবে হামলা চালায়।

এর আগে গণঅধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে পাঁচ দফা দাবি গৃহীত হয়, যার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ ধরনের হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। এটি আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার একটি অপচেষ্টা।” তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, গণদলের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খানসহ বিভিন্ন নেতারা পৃথক বিবৃতিতে নিন্দা জানান।

তাদের আশঙ্কা, সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর যখন দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হচ্ছে, তখনই দেশকে অস্থিতিশীল করার জন্য ধারাবাহিক ষড়যন্ত্র চালানো হচ্ছে।

হাসপাতালে খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত