সর্বশেষ
বিশ্ব বাজারে সোনার দামে বড় পতন, দেশের বাজারে কত
স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশনে হাজারো স্বাক্ষর
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাড়ে ৩ কোটি শিশুর রক্তে বিপজ্জনক সিসা, বাড়ছে স্থায়ী শারীরিক-মানসিক ক্ষতি! জেনে নিন আপনার সন্তানের সুরক্ষায় কিছু কার্যকরী নিয়ম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্বাস্থ্য: ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাজধানীতে দুই থেকে পাঁচ বছর বয়সী ৫০০ শিশুর মধ্যে ৯৮ শতাংশের রক্তে সিসার মাত্রা নিরাপদসীমার প্রায় দ্বিগুণ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানাচ্ছে, বাংলাদেশে বর্তমানে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা রয়েছে, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্য রক্তে সিসার কোনো মাত্রাই নিরাপদ নয়, কারণ এটি মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র ও অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে স্থায়ী ক্ষতি করে।

সিসা মূলত খাবার, পানি, বাতাস, কসমেটিকস, রান্নার পাত্র, রঙ, ব্যাটারি শিল্প ও ঘরের ধুলাবালির মাধ্যমে শরীরে প্রবেশ করে। ঢাকার আশপাশে ছড়ানো ছোট-বড় ব্যাটারি কারখানা, সীসা ভিত্তিক রঙ ও প্রসাধনী, এমনকি ধূমপানের ধোঁয়াও এই দূষণের বড় উৎস। শিল্প এলাকার এক কিলোমিটারের মধ্যে বসবাসরত শিশুদের রক্তে সিসার মাত্রা অন্যান্য এলাকার তুলনায় ৪৩ শতাংশ বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সিসা শরীরে প্রবেশ করলে এটি মস্তিষ্ক, লিভার, কিডনি, দাঁত ও হাড়ে জমা হয় এবং বছরের পর বছর স্থায়ী থাকে। এর ফলে শিশুদের বুদ্ধিমত্তা হ্রাস, আচরণগত সমস্যা, শারীরিক প্রতিবন্ধকতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, কিডনি দুর্বলতা এবং এমনকি মৃত্যুও হতে পারে।

আইসিডিডিআর,বির আগের জরিপে ২০০৯-২০১২ সালে দেখা গিয়েছিল, দুই বছরের কম বয়সী শিশুদের ৮৭ শতাংশের রক্তে সিসার মাত্রা ছিল প্রতি লিটারে ৫০ মাইক্রোগ্রামের বেশি। এক যুগ পর এ মাত্রা না কমে বরং বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিসা দূষণ রোধে শিল্প-কারখানাকে কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা, বিপজ্জনক কারখানা আবাসিক এলাকা থেকে সরানো এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি ব্যক্তিগত পর্যায়ে পুষ্টিকর খাবার খাওয়া, দূষিত এলাকা এড়িয়ে চলা এবং শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা। খাদ্যে সিসা কমানোর সফল উদাহরণ হিসেবে হলুদের ভেজাল রোধে নেয়া পদক্ষেপের কথা উল্লেখ করা হয়, যেখানে ২০১৯ সালে ৪৭% নমুনায় সিসা পাওয়া যেত, ২০২১ সালে তা শূন্যে নেমে এসেছে।

সূত্র: বিবিসি বাংলা, আইসিডিডিআর,বি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত