সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত অন্তত ১৩ জন

Our Times News

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার দৃশ্য

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ভোররাতে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হঠাৎ সংঘটিত এই প্রাণঘাতী হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার সরকারি গণমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে।

হামলার পরপরই আকাশে টহল দিতে থাকে ইসরায়েলের চালানো ড্রোন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু পরিবার রাতের অন্ধকারে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যায়। এলাকা জুড়ে দেখা দেয় চরম বিশৃঙ্খলা।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দামেস্কের উপকণ্ঠের বেইত জিন শহর এবং আশপাশের এলাকায় হামলাটি চালানো হয়। লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি বাড়িঘর।

এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, হামলার কিছুক্ষণ পর ইসরায়েলের একটি স্থল টহলদলও সীমান্তঘেঁষা এলাকায় প্রবেশ করেছিল। অল্প সময়ের জন্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষও হয় বলে দাবি করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামলায় তাদের কয়েকজন সেনা আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। তবে সিরিয়ায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে তারা কোনো মন্তব্য করেনি।

সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এসব হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সাম্প্রতিক সময়ে গোলান সীমান্তের কাছে ইসরায়েলের টহল ও আগ্রাসনমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল। স্থানীয় প্রশাসন আশঙ্কা করেছে, পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত