সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

সিলেটের সাদাপাথর লুট: দুদক ও জেলা প্রশাসনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ

ডেস্ক রিপোর্ট: সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুটের ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছে। বিষয়টি তদন্ত করে পৃথক প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫১ জন ব্যক্তি ও সংস্থার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

জেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে সাত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে পরিবেশ ও পর্যটন স্থানের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাদাপাথরে বিএমডির স্থায়ী অফিস স্থাপন, টাস্কফোর্সের অভিযান ও চেকপোস্ট বৃদ্ধি, সবুজায়ন কার্যক্রম জোরদার এবং প্রতিটি সংস্থাকে নিজস্ব তদন্ত পরিচালনার সুপারিশ করা হয়। তবে তদন্ত কমিটি বিজিবির সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেছে। এ ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগও আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

অন্যদিকে দুদকের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের উপস্থিতি ও বিজিবির টহল থাকা সত্ত্বেও কয়েক মাস ধরে কয়েকশ কোটি টাকার পাথর লুট করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রভাবশালীদের ইন্ধন ছাড়া এত বড় ধরনের লুট সম্ভব হয়নি। প্রতিবেদনে বিএনপির ২০ নেতার নাম উঠে আসে। তবে সিলেট মহানগর বিএনপি সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করে। একইভাবে জামায়াত ইসলামী সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি জয়নাল আবেদীনের নামও প্রতিবেদনে উল্লেখ রয়েছে, যা দলীয়ভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াত।

দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক জানিয়েছেন, প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান নথি খোলার অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে সংশ্লিষ্ট প্রত্যেকের বিরুদ্ধে পৃথকভাবে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত