সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকারের নতুন নির্দেশনায় আসন্ন হজ্ব মৌসুমকে কেন্দ্র করে মক্কা নগরীতে প্রবেশের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনা হয়েছে। বৈধ হজ পারমিট ছাড়া কেউ মক্কার পবিত্র সীমার অভ্যন্তরে প্রবেশ কিংবা অবস্থান করতে পারবে না। এই বিধিনিষেধ এপ্রিল মাসের শেষের দিকে কার্যকর করা হবে।

২৩ এপ্রিল থেকে: সৌদিতে বসবাসরত প্রবাসীদের ক্ষেত্রে, বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হবে।

২৯ এপ্রিল থেকে: বিদেশি নাগরিক, জিসিসি দেশসমূহের নাগরিক এবং দর্শনার্থীদের জন্য একই বিধান প্রযোজ্য হবে।

কারা পাবেন প্রবেশের অনুমতি?

যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কা আবাসস্থল হিসেবে উল্লেখ রয়েছে।

বৈধ হজ পারমিটধারী ব্যক্তি।

যারা পবিত্র স্থাপনা বা ঐতিহ্যবাহী স্থানগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রমে নিয়োজিত।

এছাড়া, হজ পারমিট পেতে আবেদনকারীদের অনলাইন প্ল্যাটফর্ম—যেমন Absher বা Muqeem—এর মাধ্যমে আবেদন করতে হবে। একইসঙ্গে, ওমরাহ পারমিট ইস্যু কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। নুসুক প্ল্যাটফর্মে ২৯ এপ্রিল থেকে ১০ জুন পর্যন্ত ওমরাহ পারমিট প্রদান বন্ধ থাকবে।

এছাড়াও, নিয়ম লঙ্ঘনের ফলে প্রশাসন কর্তৃপক্ষ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। কোন ব্যক্তি প্রয়োজনীয় নথিপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তা আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

সৌদি সরকার জানিয়েছেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হজের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পবিত্রতার রক্ষা নিশ্চিত করা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আনুমানিক ২০ লাখ হজযাত্রী নির্বিঘ্ন ও সুরক্ষিত হজ পালন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত