
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে ইয়েমেনের হুথি আন্দোলন এ অঞ্চলে নতুন কোনো হামলা চালালে তার দায় ইরানের ওপরই বর্তাবে এবং যুক্তরাষ্ট্র এ জন্য সরাসরি ইরানকে দায়ী করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুথিদের ইরানের প্রক্সি গোষ্ঠী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, হুথিদের যেকোনো হামলার জন্য ওয়াশিংটন সরাসরি ইরানকে দায়ী করবে।
ট্রাম্পের দাবি, প্রায় এক বছর আগে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে শক্তিশালী সামরিক অভিযান চালানোর পর গোষ্ঠীটি দীর্ঘ সময় নীরব ছিল। তবে সম্প্রতি তারা আবার হামলা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, গত রাতে হুথিরা সৌদি আরবের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে ইরান ও হুথি উভয়ের বিরুদ্ধেই কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ট্রাম্প।
তবে সৌদি আরবের দুটি জাহাজে হামলার বিষয়ে ট্রাম্পের দাবির স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা




























