সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

৮১ বছরে পদার্পণ করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ (১৫ আগস্ট) ৮১ বছরে পা রাখলেন। এবারের জন্মদিনে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়নি; বরং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে।

দুপুর ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিলে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। দল সূত্রে জানা গেছে, সারাদেশে একই দিন শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতার জন্যও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে, কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন এ বছর এড়িয়ে চলতে। এদিন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে ছোট পরিসরে দেখা করার আয়োজন রয়েছে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হন।

দীর্ঘ আন্দোলনের পর হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট জয়লাভের পর সরকার গঠন করেন। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ওয়ান-ইলেভেনে তিনি কারাবন্দি হন এবং ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্দি ছিলেন। সেই সময়ে প্রথমবারের মতো জন্মদিন কাটে তার।

এরপর করোনা মহামারির কারণে ২০২০ সালে ছয় মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি পান। পরে প্রতি ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়ানো হয়। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা বাতিল করে মুক্তি দেন। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১৭ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। বর্তমানে তিনি গুলশানের ‘ফিরোজা’ বাসায় অবস্থান করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত