আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাল্লেকেলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজ ১–১ সমতায় থাকায় আজকের ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ জয়ী। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।
সর্বশেষ খবরে জানা গেছে, ২৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১৩৩ রান। ৩টি উইকেট হারিয়ে খেলছে দলটি।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার পক্ষে সবচেয়ে বড় অবদান রেখেছেন কুশল মেন্ডিস। তিনি ৬৯ বলে ৬৪ রান করেছেন ১০টি চারের সাহায্যে। তার সঙ্গী অধিনায়ক চারিথ আসালাঙ্কা ১৪ রান নিয়ে ক্রিজে আছেন।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া তানজিম হাসান ও তাসকিন আহমেদ কিপটেপনায় বল করছেন। মুস্তাফিজও নিয়ন্ত্রিত বোলিংয়ে রাখছেন ব্যাটারদের চাপে।
পাল্লেকেলেতে প্রথম ইনিংসে গড় রান প্রায় ২৪০-এর কাছাকাছি। উইকেট ব্যাটিং সহায়ক হলেও, বৃষ্টির শঙ্কা থাকায় দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়া করাটাও চ্যালেঞ্জিং হতে পারে। মাঠে মেঘ জমলেও এখন পর্যন্ত খেলা থামেনি।
উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজকের ম্যাচ সেই ইতিহাস বদলানোর সুযোগ এনে দিয়েছে মিরাজ-তাসকিনদের জন্য।
সূত্র: ক্রিকইনফো,