সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান গত বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তার অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কোনো কাজের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমি ব্যক্তিগত ও সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমা চাইছি।”

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “আমাদের ১০০টির মধ্যে ৯৯টি সিদ্ধান্ত সঠিক হলেও একটি ভুল সিদ্ধান্ত দেশের ক্ষতি করতে পারে। সেই ক্ষতির জন্য যদি আমার কোনো সিদ্ধান্ত দায়ী হয়, তবে ক্ষমা চাওয়ায় কোন অসুবিধা নেই।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি আরো বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সংবিধান অনুযায়ী দেশের সংখ্যালঘুরা নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “সমতার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত।”

ডা. শফিকুর রহমান দীর্ঘদিন চিকিৎসার পর সম্প্রতি আবারও দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অসুস্থ হয়ে পড়ার পর ৩৩ দিন চিকিৎসাধীন থাকার পর ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি বিশ্রামে ছিলেন। এটি তার অসুস্থ হওয়ার পর প্রথম বিদেশ সফর। এর আগে তিনি চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ সফর করেছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত