আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক (ভেড়ী) জানিয়েছেন, অনলাইন আম কেনাবেচায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে আস্থার সংকট দূর করতে নতুন একটি উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে অনলাইন আম বিক্রেতাদের জন্য বিশেষ ‘আম কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নিবন্ধিত বিক্রেতাদের একটি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে লেনদেন আরও নিরাপদ ও স্বচ্ছ হয়।
মঙ্গলবার (৫ মে) বিকেলে তিনি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে জানান, অনলাইনে আম কেনার সময় অনেক ক্রেতা অগ্রিম টাকা পাঠাতে দ্বিধায় পড়েন। এই সমস্যা দূর করতেই এমন একটি কাঠামো তৈরি করার চিন্তা করা হচ্ছে।
তিনি আরও বলেন, রহনপুর এলাকার আম দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই খাতকে আরও সংগঠিত করা এবং বাজারজাতকরণ সহজ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।