সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

অবশেষে কারামুক্ত হচ্ছেন ইমরান খান! ১১ জুন হাই কোর্টে শুনানি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির সম্ভাবনা জোরালো হচ্ছে। দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী ১১ জুন ইসলামাবাদ হাই কোর্টে তাঁর জামিন মঞ্জুর হতে পারে।

পিটিআই’র জ্যেষ্ঠ নেতা ও আইনজীবী গোহার আলি খান জানিয়েছেন, ওই দিন তোষাখানা দুর্নীতি মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতেই জামিন মঞ্জুর হলে দীর্ঘ কারাবাস শেষে ইমরান খান মুক্তি পেতে পারেন।

২০২৩ সালের আগস্টে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে গ্রেপ্তার হন ইমরান খান। অভিযোগ রয়েছে, তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার নিজের কাছে রেখে তা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। পাশাপাশি ‘আল-কাদির ট্রাস্ট’ দুর্নীতি মামলায়ও তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে।

গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে পাঞ্জাবের অটক কারাগারে রাখা হয়। পরে তাঁকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়, যেখানে তাঁর প্রাণনাশের শঙ্কার অভিযোগ তোলে পরিবার।

সম্প্রতি ভারতের ‘অপারেশন সিঁদুরে’ নিয়ে দেশের ভেতরে সামরিক নেতৃত্বের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, এই রাজনৈতিক চাপ প্রশমনের অংশ হিসেবেই ইমরান খানের মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

কারাগারে থেকেও দলীয় নেতৃত্ব ধরে রেখেছেন ইমরান খান। নিজেকে পিটিআইয়ের ‘পেট্রন ইন চিফ’ ঘোষণা করে জেল থেকেই দলের কর্মকাণ্ড ও আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন উঠেছে, ১১ জুনের শুনানি তাঁর জন্য সত্যিই মুক্তির দ্বার খুলে দেবে কি না।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত