সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

অভিমানে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা: তুমি ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করিনি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার দুলাল হোসেনের ছেলে। তরিকুল ‘ড্রাগ ইন্টারন্যাশনাল’ ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে রাণীশংকৈলে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি স্ত্রী আশা বেগমকে নিয়ে শান্তিপুর এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে তরিকুল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত। শুক্রবার বিকেলে ঝগড়ার পর তরিকুল ঘরের দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ করেন। পরে স্ত্রী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ সময় তরিকুলের প্যান্টের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তিনি লিখেছেন:

আমি অপরাধী বটে, কিন্তু তুমি যে অপবাদ দিয়েছ—আমি নাকি চরিত্রহীন, তা মেনে নিতে পারিনি। আল্লাহর কসম, তুমি ছাড়া আমি আর কোনো নারীকে স্পর্শ করিনি। মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না। তুমি যত কথা বা অভিযোগ দিয়েছ তা আমি মাথা পেতে নিয়েছি। কিন্তু এই অপবাদ নিতে পারিনি। আমার সন্তানদের দেখে রেখো। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসতাম। আলবিদা… আলবিদা… আলবিদা। ইতি, তোমার ঘৃণার পাত্র।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত