সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৬ শতাধিক নিহত, আহত দেড় হাজারেরও বেশি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বাড়ছে। এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ভূমিধস ও দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে এবং কেন্দ্রস্থল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। প্রধান কম্পনের পর আরও অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন জানিয়েছেন, কুনার প্রদেশে অন্তত ৬১০ জন নিহত ও প্রায় ১ হাজার ৩০০ জন আহত হয়েছেন। ধসে পড়েছে শত শত বাড়িঘর।
এছাড়া নানগারহার প্রদেশে ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, কুনারের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলাগুলোতে প্রাণহানি সবচেয়ে বেশি হয়েছে। এখনও অনেক প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ধারকাজ ব্যাহত

আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,
“দুঃখজনকভাবে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

সরকার জানিয়েছে, ভূমিধসে সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় স্থলপথে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। শুধুমাত্র হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা চেয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশে থাকা আফগান সম্প্রদায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে।

প্রতিবেশী দেশেও কম্পন

ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের প্রতিবেশী ভারত ও পাকিস্তানেও অনুভূত হয়েছে। তবে সেসব দেশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত