সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আফগানিস্তানে মাঝরাতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক বিভাগ: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে মাঝরাতে আঘাত হানে এক শক্তিশালী ভূমিকম্প। এতে এখন পর্যন্ত অন্তত ৭ জন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছের খোলম এলাকায়, যা ভূমির প্রায় ২৮ কিলোমিটার গভীরে অবস্থিত।

অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বলে উল্লেখ করেছে। রাজধানী কাবুলসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও তীব্র কম্পন অনুভূত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, রাতভর উদ্ধারকাজ চলেছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বেড়ে গেছে।

গত কয়েক মাসে বারবার কেঁপে উঠছে আফগানিস্তান। গত ২৪ অক্টোবর ও ১৭ অক্টোবর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দেশটিতে, যদিও সেগুলোতে বড় ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ৩১ আগস্টের ভয়াবহ ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানের ভূগঠন পাহাড়ি ও ভূমিকম্পপ্রবণ হওয়ায় দেশটিতে বড় ধরনের কম্পন প্রায়ই দেখা দেয়। এ ধরনের ভূমিকম্পে ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি পাহাড়ধসের আশঙ্কাও বেড়ে যায়।

সূত্র: Hindustan Times

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত