সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আবারো লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের সীমান্ত এলাকায় নতুন করে রোহিঙ্গা ঢলের শঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের কারণে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা। এদের আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR।

রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রেপ্যাট্রিয়েশন কমিশনের (RRRC) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, গত সপ্তাহে UNHCR-এর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে মিয়ানমার থেকে পালিয়ে আসা নতুন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে আশ্রয় দিতে অনুরোধ জানানো হয়।

তিনি জানান, নতুন রোহিঙ্গারা ইতোমধ্যে সীমান্ত অতিক্রম করে কক্সবাজারের আশপাশে অবস্থান নিয়েছে। কেউ কেউ স্কুল, মসজিদ এমনকি খোলা জায়গায় ত্রিপল দিয়ে অস্থায়ীভাবে বসবাস করছে। সূত্র জানায়, নতুন আসা রোহিঙ্গা পরিবারসংখ্যা প্রায় ২৯ হাজার ৬০০টি। গত সপ্তাহেই এসেছে ১ হাজার ৪৪৮টি পরিবার।

এ বিষয়ে এখনো সরকার কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এভাবে বারবার রোহিঙ্গা ঢল নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এতে দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে আরসা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালায়। ওই সময় প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের কুতুপালং ও আশপাশের ক্যাম্পে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে।

সাম্প্রতিক তথ্য বলছে, রাখাইনে নতুন করে বিদ্রোহী সংগঠন ‘আরাকান আর্মি’র সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। সীতওয়ে ছাড়া পুরো রাজ্য এই বিদ্রোহীদের দখলে চলে গেছে। ফলে সীমান্তবর্তী এলাকায় নতুন করে রোহিঙ্গাদের ঢল নামার শঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত