সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না: যুক্তরাষ্ট্রকে জানালো চীন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিতে চীনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবকে চীন “ডাবল স্ট্যান্ডার্ড” বা দ্বৈত মানদণ্ড হিসেবে দেখছে। বেইজিং থেকে জানানো হয়েছে, প্রয়োজনে তারা পাল্টা ব্যবস্থা নেবে, তবে তারা কোনোভাবেই আতঙ্কিত নয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা বাণিজ্যযুদ্ধ চাই না, তবে ভয়ও পাই না। যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। আমাদের দেশের স্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য।”

এর আগে ট্রাম্প অভিযোগ করেন, চীন বিরল খনিজ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে বিশ্ববাজারে চাপ তৈরি করছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন আচরণ করছে। তিনি এমনকি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের সম্ভাবনা ইঙ্গিত দিয়েছেন।

যদিও পরে ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, “চীন নিয়ে চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। প্রেসিডেন্ট শি ভালো মানুষ, তিনি মন্দা চান না, আমিও না। যুক্তরাষ্ট্র চীনকে সাহায্য করতে চায়, ক্ষতি করতে নয়।” এই মন্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস নামে। শুক্রবার এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৭ শতাংশ কমে যায়, যা এপ্রিলের পর সর্ববৃহৎ পতন হিসেবে রেকর্ড হয়েছে।

চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাতীয় নিরাপত্তার অজুহাতে রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে এবং চীনের ওপর বৈষম্যমূলক নীতি চাপিয়ে দিচ্ছে। মুখপাত্র আরও বলেন, “শুল্ক হুমকি কোনো সমস্যার সমাধান নয়, বরং দুই দেশের সম্পর্কের ক্ষতি করে।”

সম্প্রতি চীন বিরল খনিজ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই খনিজগুলো মোবাইল, সৌর প্যানেল ও উন্নত প্রযুক্তি পণ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের সাম্প্রতিক বক্তব্য আসন্ন বাণিজ্য আলোচনার আগে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল হিসেবে দেখা যেতে পারে।

এ মাসের শেষে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বর্তমান উত্তেজনার কারণে বৈঠকটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত