সর্বশেষ
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

আমি নিজেকে মাস্টারমাইন্ড মনে করি না: তারেক রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

রাজনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই লন্ডন থেকে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে ফেরার কিছু সঙ্গত কারণে দেরি হয়েছে, তবে সময় এসেছে, ইনশাল্লাহ দ্রুত দেশে ফিরে আসবেন।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনীতি আমার জীবনের অংশ। নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক রয়েছে। জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময়ে আমি কিভাবে দূরে থাকতে পারি? সেই সময়ে জনগণের সঙ্গে, তাদের মাঝে থাকব।”

জুলাই মাসের গণঅভ্যুত্থানে তার ভূমিকা এবং নিজেকে মাস্টারমাইন্ড মনে করেন কি না জানতে চাইলে তিনি বলেন, “না, আমি নিজেকে কখনোই মাস্টারমাইন্ড মনে করি না। জুলাই আন্দোলন সফল হয়েছে, কিন্তু এর প্রেক্ষাপট বহু আগে থেকে শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণ, ছাত্র, গৃহিনী, কৃষক, দোকানি, গার্মেন্টস কর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। প্রতিটি ব্যক্তির অবদান সমানভাবে গুরুত্বপূর্ণ। মূল মাস্টারমাইন্ড হলেন বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”

ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলনের পরিচালনা সম্পর্কে তিনি বলেন, “বাইরে থেকে কাজ করার কারণে যোগাযোগ অনলাইনে রাখতে হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্নভাবে সমন্বয় করা হয়েছে।”

নিরাপত্তা সংক্রান্ত শঙ্কা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “বিভিন্ন মাধ্যমে শঙ্কার কথা শুনেছি। তবে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

অবশেষে আন্দোলনের ফলাফল ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বলেন, “এই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দলের নয়। এতে দুটি পক্ষ আছে, প্রথম, দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, দ্বিতীয়, প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই অন্ধ বা পঙ্গু হয়েছেন। সরকারের, রাজনৈতিক দল ও সমাজের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।”

তারেক রহমানের এই বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এবং জনগণের ভূমিকার গুরুত্ব স্পষ্ট হয়েছে।

সূত্র:বিবিসি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত