আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মাঠের লড়াই তখন শেষ, কিন্তু মাঠের ভেতরের এক অদ্ভুত দৃশ্য দেখে ফুটবল বিশ্ব তাজ্জব! ম্যাচ শেষ হতেই আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে ধরা পড়ল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল।
আর সেই বোতলের গায়ে লাগানো একটি কাগজের দিকে তাকিয়ে অধিনায়ক লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজরা কৌতূহল নিয়ে কিছু একটা পড়ছিলেন আর হাসতে হাসতে যেন খুন হচ্ছিলেন!
ব্রিটিশ গোলরক্ষকের ওই পানির বোতলে আসলে কী এমন রহস্যময় 'চিঠি' বা নোট লেখা ছিল, যা দেখে আর্জেন্টাইন তারকারা হাসির রোল তুললেন?
আসল রহস্যটা ফাঁস হলো একটু পরেই। ম্যাচটি যদি কোনোভাবে টাইব্রেকারে গড়ায়, তবে মেসিদের পেনাল্টি শট কীভাবে আটকানো যায়—তারই একটি গোপন ছক বা 'পেনাল্টি নোট' বোতলের গায়ে সেঁটে এনেছিলেন পিকফোর্ড।
সেখানে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নাম এবং তারা কে কোন দিকে শট নিতে পছন্দ করেন, তার একটি নিখুঁত বিশ্লেষণ লিখে রেখেছিলেন এই ব্রিটিশ গোলরক্ষক।
কাগজটিতে নিজের নামের পাশে কী লেখা আছে, তা পড়ে তরুণ তারকা এনজো ফার্নান্দেজ তো মুচকি হাসিতেই ফেটে পড়েন! আর আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন ম্যাচ শেষে ওই গোপন নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে রসিকতা করে লেখেন, ‘দুঃখের বিষয়, আমাদের পরিকল্পনা কিন্তু অন্য রকম ছিল।’
আসলেই আর্জেন্টিনার পরিকল্পনা ছিল অন্য রকম। পিকফোর্ড বোতলের গায়ে যতই গোপন ফর্মুলা লিখে আনুন না কেন, মাঠের খেলায় সেই ফর্মুলা খাটানোর বিন্দুমাত্র সুযোগই দেননি মেসিরা।
ম্যাচটি টাইব্রেকার কিংবা অতিরিক্ত সময়ে যাওয়ার আগেই, নির্ধারিত ৯০ মিনিটের ভেতরেই ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে সরাসরি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। ফলে ব্রিটিশদের সেই রহস্যময় বোতলের বিদ্যা শেষ পর্যন্ত কেবল মেসিদের হাসির খোরাক হয়েই রয়ে গেল!