সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

আল-আকসা দখলের ঘোষণা! জেরুজালেমে পূর্ণ নিয়ন্ত্রণ চাচ্ছে ই’স’রা’য়ে’ল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, এই অঞ্চলগুলোতে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে তা বজায় রাখা হবে।

রোববার (৩ আগস্ট) তিসা বা’আভ উপলক্ষে দেওয়া এই পোস্টে তিনি দাবি করেন, দুই হাজার বছর আগে ধ্বংস হওয়া দ্বিতীয় টেম্পলের স্থানে এখন ইসরায়েল আবারও কর্তৃত্ব অর্জন করছে। কাৎজ বলেন, ‘জেরুজালেম, পশ্চিম তীর ও টেম্পল মাউন্টে (আল-আকসা) ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।

এই বক্তব্যের পরপরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন। যদিও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ।

সৌদি আরব এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে দেশটি বলেছে, ‘ইসরায়েলি দখলদার সরকারের মন্ত্রীরা আল-আকসায় বারবার যে উস্কানিমূলক আচরণ করছে, তা পুরো অঞ্চলে সহিংসতা উসকে দিচ্ছে এবং মুসলিম বিশ্বের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।

উল্লেখ্য, জর্ডানের ওয়াকফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত হয় আল-আকসা মসজিদ। বহু বছর আগে হওয়া এক ঐতিহাসিক চুক্তি অনুযায়ী, এই মসজিদে শুধুমাত্র মুসলমানরাই প্রার্থনা করতে পারেন, যদিও ইহুদিদের জন্য মসজিদ প্রাঙ্গনে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

ইসরায়েলি নেতাদের এই ধরনের হুমকি ও কর্মকাণ্ড শুধু ধর্মীয় স্থান দখলের প্রচেষ্টা নয়, বরং এটি মুসলিম বিশ্বের জন্য একটি গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত