সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

‘আ.লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ অতীতে অন্যায়-অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণে আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে।”

তিনি আরও বলেন, “আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল। কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই। আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে।”

চট্টগ্রামের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর আরও বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে, তবে তা বরদাস্ত করা হবে না। আমি নিজেই বাদী হয়ে মামলা করব। বিএনপি অন্যায়কারীদের জায়গা নয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, যত বড় শক্তিশালীই হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকেই ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।”

সরওয়ার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা যদি ভেতর থেকে দুর্বল হই, তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তি সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে।”

বৈঠকে আরও বক্তব্য দেন— বিএনপি নেতা মোবরক হোসনে কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহবুবুল চৌধুরী, ফরিদ কোম্পানি, নাছির উদ্দীন চৌধুরী, সিরাজ উদদৌলা চৌধুরী, হাসানুল কবির বাবর, হাসানুল কবির, এনাম সওদাগর, সাদ্দাম তালুকদার, মো. মামুন, বশির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত