সর্বশেষ
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী

ইনডাইরেক্টলি সরকার রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে : মির্জা ফখরুল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বর্তমান সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বললেও আড়াল থেকে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে। তিনি বলেন, ‘সরকার বলার চেষ্টা করছে আমরা সহযোগিতা করছি না, যা একেবারেই সঠিক নয়। আমরা সবসময়ই এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই।’

সোমবার (২৮ জুলাই) জাতীয় জাদুঘরের সামনে গণঅভ্যুত্থান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের গ্রাফিতি আর্টিস উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

হাসিনার বিচারের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান এক বছর হয়ে গেল, অথচ শেখ হাসিনার গণহত্যার বিচারকাজ এখনো শুরু হয়নিকেন?’

দেশের রাজনৈতিক অঙ্গনে বিভক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘কিছু বিষয় নিয়ে আমরা তর্ক-বিতর্ক করছি, নিজেদের মধ্যে কোন্দলে জড়িয়ে যাচ্ছি, যা বাংলাদেশকে আবারও পেছনে নিয়ে যেতে পারে, ফ্যাসিস্টদের শক্তি জোগাতে পারে।’

তিনি অভিযোগ করেন, বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। ‘গত জুলাই মাসেও আমাদের নেতাদের গ্রেপ্তার করে নির্মম অত্যাচার করা হয়েছে, হাত ভাঙা, নখ তুলে নেওয়া, ঝুলিয়ে পেটানো হয়েছে, অথচ কেউ আত্মসমর্পণ করেনি বা মুচলেকা দেয়নি।’

গণমাধ্যমকে সত্য প্রকাশের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘দয়া করে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যার যে অবদান আছে, তা স্বীকার করবেন।’

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে যুবদলের ৭৯ জন ও ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন।

গণঅভ্যুত্থানের স্মৃতি তুলে ধরে ফখরুল বলেন, ‘পাঁচ বছরের শিশু থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মিথ্যা মামলায় তাকে পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল, গণতন্ত্রের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছেন, অথচ এখন তাকে নিয়ে কেউ কথা বলে না।’

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত