আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুদায়দাহ শহরের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের একটি স্থাপনা এবং কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালানো হয়। এতে এক টেলিযোগাযোগ কর্মী ও এক নারী আহত হন। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে আরও জানানো হয়, হুদায়দাহ বন্দরের আশপাশেও কয়েকটি হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসব হামলায় বন্দর এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি এবং ঘটনাগুলোর স্বাধীনভাবে তাৎক্ষণিক নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।
সূত্র: মিডল ইস্ট আই