সর্বশেষ
মাদক মামলায় ফাঁসিয়ে দেব, বিক্ষোভকারীদের মুম্বাই পুলিশের হুমকির পর দিল্লির আন্দোলন আরো ভয়ংকর হয়ে উঠেছে
দিল্লিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, সাময়িক বন্ধ ইন্টারনেট
রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত, চলতি মাসেই বঙ্গভবন ছাড়তে পারেন সাহাবুদ্দিন
পাকিস্তানে প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসে নিহত ৩৭
নারী কেলেঙ্কারিতে পতন: জামায়াত থেকে এমপি নজরুল বহিষ্কার, সাতক্ষীরা-৪ আসনে উপ-নির্বাচন!
ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তাকারীদের কঠোর সতর্কবার্তা
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?

ইরানের কাছে কি সত্যি হার মেনেছে ইজরাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানের শর্ত মেনেই যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরাইল। মাত্র ১২ দিনেই থেমে গেল সেই যুদ্ধ, যার শুরু হয়েছিল এক অগ্নিগর্ভ আঘাত দিয়ে।

১৩ জুন ইসরাইলের আকস্মিক হামলার পর যুদ্ধ পরিস্থিতি দ্রুতই জটিল রূপ নেয়। মনে পড়ে যাচ্ছিল ইরান-ইরাক ৮ বছরের রক্তক্ষয়ী সংঘাতের দৃশ্যপট। বিশ্বের বাজারে তেলের অস্থিরতা, রাজনৈতিক জোট-ভাঙনের শঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সম্পৃক্ততা, সবকিছু মিলে আন্তর্জাতিক অঙ্গনে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কিন্তু বাস্তবতা গিয়ে ঠেকল ভিন্ন এক ফলাফলে। মুখে বিজয়ের ঢাক বাজালেও যুদ্ধক্ষেত্রে ইরানের চাপের কাছে স্পষ্টভাবে পিছু হটেছে তেলআবিব। মঙ্গলবার সকালে ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরানের প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়।

এর মাত্র দুই দিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, ওয়াশিংটনে ইসরাইলের কূটনৈতিক দপ্তর যুদ্ধ বন্ধের জন্য জোরালো অনুরোধ জানিয়েছে মার্কিন প্রশাসনের কাছে। সুতরাং যুদ্ধবিরতির ঘোষণা যতটা আকস্মিক, এর ইঙ্গিত তার আগেই প্রকাশ পেতে শুরু করেছিল।

ইরানে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। রাজপথে মানুষের বাঁধভাঙা আনন্দ, শহরজুড়ে বিজয় মিছিল, এবং সর্বস্তরের মানুষের মুখে একটাই ভাষ্য—“প্রতিরোধ জিতেছে”। অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিনের শুরু থেকে শেষ পর্যন্ত টেলিভিশনে ‘ঐতিহাসিক বিজয়ের’ দাবি করলেও বাস্তবতা ছিল নিঃশব্দ। জনমনে কোনো উচ্ছ্বাস নেই, বিজয়ের ঢোল বাজেনি তেলআবিবে।

পশ্চিমা সংবাদমাধ্যমেও সেই নীরবতার প্রতিচ্ছবি। কোথাও বিজয়-পার্টির খবর নেই, বরং যুদ্ধবিরতির খবরের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে ‘স্বস্তি’-র বার্তা। যুদ্ধ থামার পরই তেলআবিবের স্কুল খুলে দেওয়ার নির্দেশনা এসেছে, বাংকারে থাকা মানুষদের বাইরে আসার নির্দেশও দেওয়া হয়েছে—যা যুদ্ধের পর স্বাভাবিক জীবনে ফেরার একটা স্পষ্ট ইঙ্গিত।

এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে, শুধুমাত্র প্রযুক্তি বা শক্তি নয়, প্রতিরোধ, কৌশল ও মনোবলই পারে আক্রমণকারীর উচ্চাভিলাষকে ভেঙে দিতে।

মধ্যপ্রাচ্যের এই ঘটনাপ্রবাহ নতুন করে বিশ্ব রাজনীতিকে ভাবতে বাধ্য করছে। বড় শক্তির ছায়ায় থেকে ছোট দেশগুলোকে চেপে ধরার রাজনীতি হয়তো এখন আর আগের মতো সহজ থাকছে না। আর প্রতিরোধের শক্তি যতবার মাথা তুলে দাঁড়ায়, ততবার আগ্রাসনের ছায়া কিছুটা হলেও ম্লান হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০০
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত