আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ইসরাইলি হামলার ফলে নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৬ জনে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার স্কুলটিতে তিনটি মিসাইল হামলা চালানো হয়। হামলায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলী ফরহাদি জানান, হামলার সময় স্কুলে যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল।
এই হামলার আগে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে বিমান হামলা চালায়। তাতে পরবর্তীতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঘটনাটি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা আরও বৃদ্ধি করেছে।