আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তাদেরও প্রতিক্রিয়া জানানো বৈধ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই হামলা জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা আমাদের ভূখণ্ড রক্ষা ও হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রাখি।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন এশীয় নাগরিক নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত বেসামরিক স্থাপনা ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার এই হামলাকে কড়া নিন্দা জানিয়েছে। দেশটি সব ধরনের হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত।